Tuesday, April 21, 2026

আমি হাঁটি/I Walk

This is in response to Esther's Weekly Word Prompt.

This week's prompt is Flower

The poem in English which is in response to the prompt is given after my Bengali poem.

***
পথটা চলে গেছে এঁকেবেঁকে 
দূর দিগন্তের পানে 
উদ্দেশ্যবিহীন, অলস গতিতে

সেই পথ ধরে হাঁটি
বাতাসে নাম না জানা ফুলের গন্ধ
অচিন পাখির গানে গানে
উদ্বেল আকাশ

অদেখা এক নদির কুলকুল
কানে ভেসে আসে
বইতে দাও নদিটিকে
ফুল গুলিকে হাসতে দাও
পাখিদের গানে মাততে দাও

আমাকে এই পথ ধরেই হাঁটতে দাও
আমারও যে কোথাও আর 
যাবার তাড়া নেই

***

The path twists and turns
Towards the horizon
It's lazy gait 
Follows no purpose 

I take to this path
The breeze is redolent 
With the fragrance of 
Nameless flowers
The sky is overwhelmed
With the songs of
Birds unknown 

The sound of an
Unseen river
I hear
Flowing away

Let ...
The river flow
The flowers smile
The birds sing

Let me 
Walk this path
For as I too am not
In a hurry to 
Reach anywhere

***






No comments:

Post a Comment