তখন বড্ড একা লাগে
যখন ঝিরিঝিরিয়ে হঠাৎ বৃষ্টি থামে
সত্যি বলছি, বড়ই একা লাগে
যখন বন্ধু বিদায় নিয়ে বলে
আবার দেখা হবে মাস খানেক পরে
তখন কি যে একা লাগে...!
যখন কাছের মানুষ যায় সরে
কোনো অন্য মোহের টানে
কি বলব, কি যে হয়... উফ্! একা লাগে
যখন স্মৃতি টুকু মাত্র যায় থেকে
শূন্য বাড়ির আঙিনাতে
কাজের ফাঁকে ফাঁকে
কত যে কি মনে পড়ে
তখন আর কিছু না...
শুধুই একা লাগে
যখন "খেলা ভাঙার খেলা"র
ডাক আসে চুপিসাড়ে
তখন.....আর কি একা লাগে ...?
https://youtu.be/d7R14fHYooA?si=KooeUcodzDnvWkX8